আমাদের সম্পর্কে

ইলমের আলোয় আলোকিত একটি প্রতিষ্ঠান

সন্তান আপনার, তাকে শিক্ষিত, আদর্শ, খোদাভীরু সুনাগরিক করে গড়ে তোলার দায়িত্ব আমাদের। ইনশাআল্লাহ।

মাতৃসংস্থা: আল আশরাফ ফাউন্ডেশন

আমাদের ইতিহাস

সকল প্রশংসা কেবল ঐ মহান মালিকের যিনি আপন অনুগ্রহে জীবন আর মৃত্যু দিয়ে আমাদের সৃষ্টি করেছেন। আবার যুগে যুগে নবী ও রসূলদের মাধ্যমে ইসলামী ও সভ্য জীবন যাপনের বিশেষ নির্দেশনা প্রেরণ করেছেন। আমাদের নবী মুহাম্মাদুর রসূলুল্লাহ (স.) এর মাধ্যমে নবী ও রাসূল প্রেরণের ধারাবাহিকতা সমাপ্তি করে আসমানী কিতাবসমূহের বিশেষ জ্ঞানসম্পন্ন ব্যক্তি (হক্কানী ওলামায়ে কেরাম) গণকে নবীগণের উত্তরাধিকার বানিয়েছেন। তাই ইসলামী জীবন যাপনের প্রয়োজনীয় বিধানাবলী শিক্ষা করার মূল কেন্দ্রবিন্দুই হলো হক্কানী ওলামায়ে কেরাম। যাদের কাছে গিয়ে আমরা ধর্মীয় জ্ঞান অর্জন করা আবশ্যক। আর ওলামায়ে কেরাম তৈরীর মূল কেন্দ্রস্থল হলো মাদরাসাসমূহ। সে উদ্দেশ্যেই মাদরাসা দারুল আরকাম আল ইসলামিয়া এর শুভযাত্রা। একজন মুসলমান হিসেবে আমাদের ছোট্ট সোনামণিদের জীবনে শিক্ষার সূচনাই যেন একজন প্রকৃত মুসলমানের মত হয়, সে লক্ষ্যে আপনার সন্তানকে একটি আদর্শ ইসলামী প্রতিষ্ঠানে ভর্তি করানো এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত করা আমাদের জীবনের অন্যতম নৈতিক দায়িত্ব।

প্রতিষ্ঠাতার বাণী

তাই আসুন আমাদের প্রতিষ্ঠানটি পরিদর্শন করুন। আমাদের সম্পর্কে জানুন এবং আপনার সন্তানকে এখানে ভর্তি করুন ও অন্যদের সন্তান ভর্তি করাতে উৎসাহিত করুন। আমাদের শিক্ষা সেবার দ্বার সদা সবার জন্য উন্মুক্ত।

আব্দুল্লাহ আল মামুন

আমাদের লক্ষ্য

একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কোমলমতি শিশু কিশোরদের জীবনের শুরুতেই ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনে অভ্যস্ত করে গড়ে তোলা।

আমাদের দৃষ্টিভঙ্গি

আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে আশান্বিত যে, আমাদের প্রতিষ্ঠানে পড়াশোনা করে আমাদের সন্তানরা আপন যোগ্যতা অনুসারে সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করে শুধু এ দেশ নয় বরং আন্তর্জাতিক অঙ্গনেও ভূমিকা রাখতে সক্ষম হবে। ইনশাআল্লাহ।

পরিচালনা পরিষদ

আমাদের মাদরাসার নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব

আলহাজ্ব ক্বারী আলী আহমাদ

সভাপতি

আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা

সহ-সভাপতি

আব্দুল্লাহ আল মামুন (শাহীন)

প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল

আমাদের মূল্যবোধ

তাকওয়া (আল্লাহভীতি)

ইলম (জ্ঞান)

আমল (কর্ম)

আখলাক (সুন্দর চরিত্র)

খিদমাত (সেবা)

আমাদের সুযোগ-সুবিধা

শিক্ষার্থীদের জন্য আমাদের প্রতিষ্ঠানে যা রয়েছে

সিসি ক্যামেরায় মনিটরিং ব্যবস্থা

পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে পড়ালেখার ব্যবস্থা

খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা

মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি

বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা

আবাসিক ব্যবস্থা

অনাবাসিক ব্যবস্থা

ডে-কেয়ার ব্যবস্থা

আমাদের অর্জন

আমাদের যাত্রার মাইলফলকগুলো

২০২৪

প্রতিষ্ঠান শুভারম্ভ

আল আশরাফ ফাউন্ডেশনের অধীনে মাদরাসা দারুল আরকাম আল ইসলামিয়ার যাত্রা শুরু।

২০২৪

১০০ শিক্ষার্থী নিবন্ধন

নূরানী, নাজেরা ও হিফজ বিভাগে প্রায় ১০০ জন শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন।

২০২৫

৫ বিভাগে সম্প্রসারণ

নূরানী, নাজেরা, হিফজ, মক্তব ও ফরজে আইন — মোট ৫টি বিভাগে কার্যক্রম সম্প্রসারণ।

আল আশরাফ ফাউন্ডেশনের সেবাসমূহ

আল আশরাফ ফাউন্ডেশন আমাদের মাদার প্রতিষ্ঠান। এর অধীনে মাদরাসা দারুল আরকাম আল ইসলামিয়া, আল আশরাফ পাঠাগার এবং কালক্রমে আরো কিছু কার্যকরী পদক্ষেপ পরিচালিত হবে। ইনশাআল্লাহ।

🎓

এতীম ও দুস্থদের শিক্ষাবৃত্তি

এতিম অসহায় দুস্থদের যাকাত ফান্ড থেকে শিক্ষাবৃত্তির মাধ্যমে সহযোগিতা করা।

📚

গণ পাঠাগার

আল আশরাফ পাঠাগারের মাধ্যমে গণ পাঠাগারের ব্যবস্থা করা।

🏫

এলাকাভিত্তিক মক্তব প্রতিষ্ঠা

এলাকাভিত্তিক প্রত্যেক মহল্লায় নূরানী মক্তব প্রতিষ্ঠা করা।

🏥

ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন

গরীব অসহায় রোগীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন আয়োজ��� করা।

🤝

ত্রাণ বিতরণ

বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সংগ্রহ ও বিতরণ করা।

📢

গণ সচেতনতা

ধর্মীয় প্রচার-প্রসারে সহায়তা এবং ইসলামবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সভা, সেমিনার, লিখনী ও লিফলেট বিতরণের মাধ্যমে গণ সচেতনতা তৈরি করা।

📖

বয়স্ক কোরআন শিক্ষা

ব্যাপক বয়স্ক কোরআন শিক্ষা ক্যাম্পেইনের ব্যবস্থা করা।

🌍

আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন

এ প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বহির্বিশ্বের ইসলামী প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক স্থাপন করা।

প্রস্তাবিত ভবন

ভবিষ্যত পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্প

১০ তলা মসজিদ-মাদরাসা কমপ্লেক্স নির্মাণ

১০ তলা মসজিদ-মাদরাসা কমপ্লেক্স নির্মাণ

প্রস্তাবিত | Proposed | مُقْتَرَح

আনুমানিক ৩০ কোটি টাকা

এক নজরে মাদ্রাসা

২০২৪

প্রতিষ্ঠাকাল

100+

মোট শিক্ষার্থী

5জন

অভিজ্ঞ শিক্ষক

5টি

বিভাগ